সর্বশেষ

মাদকবিরোধী অভিযান

তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর তানোরে বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ রানা নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার সমাসপুর গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
গাজীপুরে মাদক কারবারের নিয়ন্ত্রণে একাধিক নারী, সম্পদের পাহাড় গড়ার অভিযোগ

গাজীপুরের মাদক কারবারের অন্যতম বড় কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে আলোচনায় টঙ্গীর বিভিন্ন বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পরও এসব এলাকায় মাদক কেনাবেচা পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, টঙ্গীর কয়েকটি এলাকায় নারী মাদক কারবারিদের একটি অংশ দীর্ঘদিন ধরে সক্রিয়। তাঁদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদ গড়ার অভিযোগও রয়েছে।

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, তিন মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে মো. হোসেন (২৮) ও মো. সোহেল (২৮) নামের দুই যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে তাঁদের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

কক্সবাজারে অপরাধ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: পার্বত্যমন্ত্রী

রাষ্ট্রের কল্যাণ ও পাহাড়ের মানুষের স্বার্থে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তিনি বলেছেন, শুধু ঢাকায় বসে নির্দেশনা দেওয়ার বদলে মাঠে গিয়ে পরিস্থিতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চান।

মোংলায় ৫১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় পুলিশি অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মোঃ সোহাগ হাওলাদার নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মোংলা থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার রিজেকশন গলি থেকে তাকে আটক করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মিন্টু মন্ডল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকেলে শহরের ফিরিঙ্গী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। জেলাজুড়ে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।